ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনের ৯টি ওয়ার্ডের ১৪টিতে চলছে ভোটগ্রহণ । বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।

সোমবার সকালে এ ভোটগ্রহণ শুরু হয়।

চরফ্যাশন পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৩৩২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৫৭৪ জন ও নারী ভোটার ১০ হাজার ৭৫৭ জন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বাদল কৃষ্ণ দেবনাথ ও বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম মিন্টিজ। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন ও নারী কাউন্সিলর পদে লড়ছেন ১২ জন প্রার্থী।

ভোলার সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, কেন্দ্রগুলোতে পুলিশ, র‌্যাব, বিজেপি ও কোস্টগার্ড নিয়োজিত রয়েছে। কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

এমএম