এবারের পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ৮৬ পুলিশ সদস্য। আগামীকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী এই পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে।

সোমবার বিকালে বাংলাদেশ পুলিশের প্রধান কার্যালয় থেকে পাঠানো এআইজি (মিডিয়া) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জানুয়ারি মঙ্গলবার থেকে পুলিশ সপ্তাহ ২০১৫ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজারবাগ পুলিশ লাইনস্ মাঠে পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন।

গত বছর অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৮৬ পুলিশ সদস্যকে চার ধরনের পদক দেওয়া হবে।

এসব পদক হচ্ছে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ ও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’। প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।

এএইচ