রাজধানীর গেন্ডারিয়ার একটি ৫তলা ভবন থেকে পড়ে সিলেট ক্যাডেট কলেজের এক ছাত্র মারা গেছেন। নিহত সাজ্জাদ অনিম (১৭) মিরপুর কাজীপাড়ার বাসিন্দা। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
সাজ্জাদের সহপাঠী রাব্বী, রায়হানসহ কয়েকজন জানান, গেন্ডারিয়া স্টেশন সংলগ্ন সহপাঠী সৃজনের বাসায় তারা ইফতারির দাওয়ার খেতে এসেছিলেন।
বিকাল সোয়া ৫টার দিকে ওই বাসার ৫তলা বাড়ির ছাদের সিঁড়ি কোঠার উপরের টিনের চাল ভেঙ্গে নীচে পড়ে যায় সাজ্জাদ। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হায়দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





