গোয়ালন্দ মাছ বাজার থেকে ৭০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে স্থানীয় মৎস্য অধিদপ্তর। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্বেও ইলিশ বিক্রির খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ জানান, প্রজনন মৌসুমে ইলিশ বিক্রি বন্ধ রাখার নির্দেশনা থাকায় এ অভিযান চালানো হয়।
জেইউ





