সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর ফাঁসি ও সব ধর্মদ্রোহীদের বিরুদ্ধে আইন প্রণয়ণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা সমাবেশেকে কেন্দ্র করে পল্টনে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
শুক্রবার বেল ১২টার পর থেকে পল্টন হয়ে মতিঝিলের রাস্তাটির মুখে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় পুলিশ।
এদিকে, বাধা উপেক্ষা করে সমাবেশ করার সিদ্ধান্তে অটল রয়েছে দলটি। শুক্রবার জুমার নামাজের পর প্রেসক্লাবের সামনে সমাবেশ করার কথা রয়েছে দলটির। তবে এখন পর্যন্ত পুলিশ তাদের সমাবেশের অনুমতি দেয়নি।
এদিকে সমাবেশেকে কেন্দ্র করে প্রেসক্লাবের সামনে ব্যানার নিয়ে অবস্থান করার চেষ্টা করলে পুলিশ তাদের ব্যানার ও মাইক কেড়ে নিয়ে যায়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে বলে দাবি করেন দলটির কেন্দ্রীয় নেতা আহমদ আব্দুল কাইয়্যুম।
অপরদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় খণ্ড খণ্ড মিছিলসহ জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকেও কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে।
জেএ





