কুষ্টিয়া দৌলতপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যেগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দৌলতপুর উপজেলার পদ্মার চর এলাকায় অবস্থিত রামকৃষ্ণপুর বিওপি’র অধীনে ইনসাবনগর নামক স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ শহীদুল ইসলাম। সীমান্তবর্তী দুস্থ জনসাধারণকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিজিবি আয়োজিত এ ধরণের কর্মসূচী ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবুজ/নাজিব





