‘সবুজ নগর সবুজ দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে পাবনার চাটমোহরে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মকবুল হোসেন।
স্থানীয় বালুচর খেলার মাঠে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল করিম খান আরজ, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, আব্দুল মান্নাফ, শফিকুল ইসলাম, সালাউদ্দিন ফিরোজ, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঞ্জুয়ারা রহমান। স্বাগত বক্তব্য দেন-উপজেলা কৃষি কর্মকর্তা রওশন আলম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা পরিষদের সহায়তায় এ বৃক্ষমেলার মাধ্যমে স্থানীয় ৬৫ হাজার কৃষি পরিবারের মধ্যে কৃষিকার্ড বিতরণ করা হবে।
এছাড়া গ্রামাঞ্চলের স্বাস্থ্য বিভাগীয় কমিউনিটি ক্লিনিকগুলোর চত্ত্বরে রোপনের জন্য বিভিন্ন জাতের বৃক্ষ বিতরণ করা হয়। মেলায় স্থানীয় ও বিভিন্ন এলাকার ৪০টি স্টল দেওয়া হয়েছে।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





