পুলিশের দায়ের করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় ‘আনছারুল্লাহ বাংলা বাহিনীর’ প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানীসহ পাঁচজনকে আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে তাকে হাজির করা হয়। এসময় তার পাঁচ সহযোগীকেও হাজির করা হয়।
উভয় পক্ষের কৌশলীদের শুনানির পর বিচারক আগামী ১৮ নভেম্বর পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করেন। এ ছাড়া তাদেরকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন।
মুফতি জসিমকে আদালতে হাজিরের জন্য সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





