ময়মনসিংহ নগরীতে ইমন (২০) ও সাজন (২০) নামে দুই যুবককে হত্যার ঘটনায় পাপ্পু (১৯) ও নয়ন (২০) নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনগত গভীর রাতে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জোড়া খুনের বিষয়ে তিনি জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
ওএফ





