ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সেনাসদরে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

৫ জুলাই (সোমবার) সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডিফেন্স এ্যাটাশে ব্রিগেডিয়ার জাগদ্বীপ সিং চীমা। ভারতীয় হাই কমিশনার সেনাসদরে পোঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন।

সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। হাই কমিশনার দোরাইস্বামী সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান।

সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য ভারতীয় হাই কমিশনারকে ধন্যবাদ জানান।

এছাড়াও আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে জেনারেল শফিউদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এইচএন