নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবৈশাখী গ্রামে 'সম্পত্তি নিয়ে বিরোধ মামলা'য় হেরেগিয়ে স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকের উপর আতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।
গতকাল রাতে এশার নামাজ শেষে মসজিদ থেকে ফেরার পথে তার উপর এই হামলা চালানো হয় ।
হামলায় আহত মুহাঃ আবু তৈয়ব (৫০) স্থানীয় ৩নং কলোনী রাস্তা জামে মসজিদের ইমাম এবং চরবৈশাখী থানার হাট তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার শিক্ষক।
আবু তৈয়বের পূত্র মোঃ এমদাদ জানান, গতকাল রাতে এশার নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে স্থানীয় মোঃ নূরুল হকের ছেলে মোঃ জহির উদ্দীন কয়েকজন দুর্বৃত্তকে সাথে নিয়ে তার বাবার উপর অতর্কিত হামলা চালায় এবং স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে সঙ্গাহীন অবস্থায় রাস্তায় ফেলে যায়।
লোকজন তাকে রাস্তা থেকে উদ্ধার করে বাড়িতে পৌছে দিলে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যায়। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা ক্ষত-বিক্ষত হয়ে যায়।
আবূ তৈয়বের ছোট ভাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউছুফ টাইমনিউজবিডিকে জানান, হামলাকারীর পিতা মোঃ নূরুল হক আবু তৈয়বের বৈধ সম্পত্তি অবৈধভাবে দখল করার জন্য কিছুদিন আগে মিথ্যা মামলা দায়ের করেছিল। দলীল প্রমাণের কাছে হেরে গিয়ে আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হলে নূরুল হক প্রতিশোধপরায়ণ হয়ে উঠে।
তার পর থেকে সে বিভিন্ন সময় আবু তৈয়বকে হত্যার হুমকি দিয়ে আসছিল। গতকাল রাতে হত্যার উদ্দেশ্যেই তার উপর এই হামলা চালানো হয় বলে জানান ড. ইউছুফ।
যোগাযোগ করা হলে সূবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দীন জানান, এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোন অভিযোগ আসে নি। তবে এএসপি (জসিম) স্যার আমাকে এ বিষয়ে জানিয়েছেন। অভিযোগ আসলে আমরা যথাযথ ব্যাবস্থা নেব।
তানজীম/জারিফ





