একজন দক্ষ কর্মীই পারেন দেশের উন্নয়নকে সমৃদ্ধ করতে। তাই দক্ষ কর্মী তৈরি করতে মানবসম্পদ মন্ত্রণালয় গঠন করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ স্যোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) সভাপতি মো. মোশারফ হোসেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চতুর্থ বিএসএইচআরএম ইন্টারন্যাশানাল কনফারেন্সে শনিবার তিনি সরকারের কাছে এই দাবি জানান।
মোশারফ হোসেন বলেন, বিএসএইচআরএম দেশের উন্নয়নের জন্য কাজ করছে। এরই ধারাবাহিকতা আজকের আন্তর্জাতিক সম্মেলন।
দেশের উন্নতির জন্য আমাদের প্রয়োজন দক্ষ কর্মী। দক্ষ কর্মী তৈরি করতে পারলে আমরা একদিন উন্নত দেশের কাতারে পৌঁছাতে পারব। এজন্য সরকারকে আন্তরিক হতে হবে। সরকারের কাছে পৃথক মানবসম্পদ মন্ত্রণালয় গঠনের দাবিও জানান তিনি।
এর আগে মানব সম্পদ ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এম এ সরোয়ারকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএইচআরএ সভাপতি মো. মোশারফ হোসেন, সাবেক সভাপতি মেহবুবুর রহমান ও ফাহমিদা চৌধুরী।
এমকে





