যশোরের চৌগাছা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে শাহাজাদপুর বিওপির বিজিবি সদস্যরা। রবিবার দিবাগত গভীর রাতে তাকে আটক করা হয়।

তিনি উপজেলার ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের মেম্বার এবং কাবিলপুর গ্রামের সোনাই মণ্ডলের ছেলে।
বিজিবি ২৬ ব্যাটালিয়নের সিও জাহাঙ্গীর আলম জানান, গভীর রাতে শফিকুল মেম্বার সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়।

জাহাঙ্গীর আলম বলেন, তার সদস্য পদ বাতিল করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবো। কেননা, তার বিরুদ্ধে সীমান্ত এলাকায় অনেক মামলা আছে।'