টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাজার কালি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা।
জানা যায়, গভীর রাতে মন্দিরের গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৫০ হাজার টাকা মূল্যের গয়না চুরি করে নিয়ে যায় চোর চক্র।
এ ঘটনার পর থেকে এলেঙ্গা হিন্দু সমাজের লোকজন গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিহাতী থানার তদন্ত অফিসার এস.এম ওবায়দুল হক।
তিনি জানান তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। এব্যাপারে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
এসএইচ





