নওগাঁয় ট্রাকচাপায় বাবা-ছেলেসহ মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।  

আজ (০৯ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে নওগাঁ-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের পুঁইনা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।   

নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার চক দৌলতপুর গ্রামের আফছার মণ্ডলের ছেলে আব্দুস ছালাম ( ৪৫), তার (আব্দুস ছালাম) ছেলে তৌফিক ইসলাম (২৭) এবং পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার আহাদ আলীর ছেলে রনি (২৪)।  

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, দুপুরে বাবা-ছেলেসহ ওই ৩ জন মোটরসাইকেলে করে পত্নীতলা থেকে মহাদেবপুর যাচ্ছিলেন। পথে পুঁইনা নামক স্থানে একটি ট্রাক সামনে থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে মৃতদেহগুলো উদ্ধার করে বলে জানান ওসি। 

এমবি