যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
চার জেলার ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে যশোর জেলার ১৫ জন রয়েছেন।
আজ (২৬ এপ্রিল) রোববার সকালে যবিপ্রবির পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়। এ নিয়ে যবিপ্রবির ল্যাবে ৬৫ জন করোনা রোগী শনাক্ত হলো।
যবিপ্রবি’র জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শনিবার ৮ম দিনে চার জেলার ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে যশোর জেলায় সবচেয়ে বেশি ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৪২ জনের নমুনা পরীক্ষা করে এই ১৫ রোগী শনাক্ত করা হয়। এছাড়া ঝিনাইদহ জেলার ১৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা রোগী পাওয়া গেছে। আর নড়াইলের ৪ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন এবং মাগুরার ৫ জনের নমুনা পরীক্ষা করে ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
সবমিলিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে মোট ৬৫ জন করোনা রোগী শনাক্ত হলো। ফলে এ পর্যন্ত যশোরে ৩০ জন, ঝিনাইদহে ১০ জন, নড়াইলে ৯ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, মাগুরা ও কুষ্টিয়ায় ৪ জন করে, এবং মেহেরপুরে ২ জন করোনা রোগী শনাক্ত হলো।
যবিপ্রবিতে ৭ জেলার মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
এমবি





