রাজশাহীর পবা উপজেলার হলদিবোনা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ সোহেল পারভেজ (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার (২৬ আগস্ট) দিবাগত গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে র্যাব-৫ এর রেলওয়ে কলোনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জামান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আটক সোহেল ওই এলাকার জিল্লার রহমানের ছেলে এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী।
তাকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পবা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমকে





