নাটোরের লালপুরে লরির ধাক্কায় রহমত আলী (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে খায়রুল ইসলাম নামে অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
আজ সোমবার দুপুরে উপজেলার কদিম চিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য রহমত আলী ও আহত খায়রুল ইসলাম লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্য। খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী ও বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নির্বাচনী কাজে মোটরসাইকেলে করে বনপাড়া থেকে কদিম চিলান এলাকায় যাচ্ছিল ওই পুলিশ সদস্যরা। পথে পাবনা থেকে নাটোরগামী দ্রুতগতির একটি লরি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই পুলিশ সদস্য রহমত আলী মারা যান। এসময় খায়রুল ইসলাম নামে অপর এক পুলিশ সদস্য আহত হন।
আহত পুলিশ সদসকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে লরি বা লরির চালক এবং হেলপারকে এখনও আটক করতে পারেনি পুলিশ।
এম আর





