রাজধানীর সবুজবাগে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজবাগের বাঘপাড়া খাল থেকে রোববার দিবাগত রাত সাড়ে ৮টায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবকের নাম মো. ফরিদ (২০)। ফরিদ শরীয়তপুরের জাজিরা গ্রামের ফজলুল হকের ছেলে ফরিদ। মুগদা ব্যাংক কলোনিতে ফরিদ থাকতো বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবুল মিয়া। রোববার রাত সাড়ে ৮টায় স্থানীয় বাসিন্দাদের খবরে বাঘপাড়া খাল থেকে গলিত একটি লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা হত্যা করে খালে ফেলে দিয়ে যেতে পারে।
ওসি বাবুল আরও জানান, সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড় ভাই হাসপাতালে লাশ দেখে ছোট ভাই বলে চিহ্নিত করেন।
সবুজববাগ থানার সাব ইন্সপক্টর(এসআই) বেলাল জানান, নিহতের লাশ উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিহতের বড় ভাই লোকমান হোসেন জানান, গত ১৪ এপ্রিল ফরিদ বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে ১৮ এপ্রিল সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়রি করি। রোববার লাশ উদ্ধারের খবরে হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করি। নিহত ফরিদ মতিঝিলের একটি হোণ্ডা গ্যারেজে কাজ করতো বলে জানান ভাই লোকমান হোসেন।
[b]ঢাকা, জেইউ, ২১ এপ্রিল(টাইম নিউজডিব.কম)// কেবি
[/b]
জাতীয়
সবুজবাগে যুবকের গলিত লাশ উদ্ধার
রাজধানীর সবুজবাগে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজবাগের বাঘপাড়া খাল থেকে রোববার দিবাগত রাত সাড়ে ৮টায় ওই যুবকের লাশ উদ্ধার





