ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সবুজ মিয়া (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার মানসিক ভারসাম্যহীন ছেলে। এ সময় ভাইকে আটকাতে গিয়ে আহত হয়েছেন নিহতের মেয়ে সুরাইয়া বেগম (৩২)।

রোববার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকালে মানসিক ভারসাম্যহীন আপেল মিয়া কোনো কারণ ছাড়াই দা দিয়ে তার বাবা ও বোনকে কোপান। এতে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়। অল্পের জন্য প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন তার বোন সুরাইয়া। ঘটনার পর পর স্থানীয় লোকজন আপেল মিয়াকে আটকে রেখেছে।

ইআর