ঝিনাইদহ শহরের বাইপাস সড়ক এলাকা থেকে ২ টি অস্ত্র, ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। সোমবার রাত ৮ টার দিকে এ অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে র্যাব-৬ ।
র্যাব-৬ কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ জানান, র্যাবের টহল দল রাতে জেলা শহরের বাইপাস সড়ক এলাকায় অভিযান চালায়।
এসময় ওই এলাকার একটি কালভাটের নিচে থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ টি দেশীয় তৈরি রিভলবার, ১ রাউন্ড রিভলবারের গুলি, ১ টি দেশীয় তৈরি শুটারগান ও ২ রাউন্ড শুটার গানের গুলি উদ্ধার করে।
উদ্ধার করা অস্ত্র ও গুলি ঝিনাইদহ সদর থানায় জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
হাবিব/নাজিব





