আজ দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ০১ আগস্ট শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই ঘোষণা দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: নূরুল ইসলাম।
এর আগে গতকাল (২০ জুলাই) জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩১ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।
এমবি





