যশোর শহরের বকচর এলাকা থেকে একটি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- যশোর শহরের মুড়লী জোড়া মন্দির এলাকার মোসলেম উদ্দিনের ছেলে মাহমুদ হাসান লাইফ (৩০), একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে সেলিম (২৭) ও সদরের বড় ভেকুটিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে এনামুল (৩৪)। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শোয়েব উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে পাইপগান ও গুলিসহ তিন যুবককে গ্রেফতার করে।
এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।
কেএইচ





