জামালপুরে ২০ দলীয় জোটের টানা অবরোধ ও ৪৮ ঘণ্টার হরতালে পিকেটাররা ৫ ব্যাটারি চালিত ইজিবাইক ভাঙচুর করেছে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে পৌর শহরের গেটপাড়, কম্পপুর, রশিদপুর ও বাইপাস মোড় এলাকায় এসব ইজিবাইক ভাঙচুর করা হয়। এসময় বাইপাস মোড় থেকে সুমন নামে এক পিকেটারকে আটক করেছে পুলিশ।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল গেটপারস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বেরিয়ে শহর প্রদক্ষিণ করে তমালতলায় গিয়ে শেষ হয়।

পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, হরতাল অবরোধে নাশকতারোধে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
জেআই