রাজধানীর মহাখালিতে মাইক্রোবাসের চাপায় নামে উত্তর সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নকর্মী মারা গেছেন। খুকুমনি (৪০) নামে ঐ পরিচ্ছন্নকর্মী তেজগাঁও নাখালপাড়া এলাকার ওমর আলীর স্ত্রী।
মঙ্গলবার ভোর ৪টার দিকে বিজয় সরণি এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পরিছন্নকর্মীদের সুপারভাইজার নুরুল নবী মিলন জানান, ভোরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ঝাড়ু দেওয়া সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এআই





