মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তে  আজ রবিবার  সকালে বীরশ্রেষ্ঠ নুরমোহাম্মদের মাজারে মেজর নজরুলর ইসলামের  নেতৃত্বে ৪৯ বিজিবি  সদস্যরা  ও উপেজলা নির্বাহী অফিসার আ: সালাম কুচকাওয়াজ ও গার্ড অব অনার প্রদর্শন করেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বেনাপোল ও শার্শায় সর্বস্তরের মানুষ স্মৃতি সৌধে শ্রদ্ধার্য্য অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান, শার্শা উপজেলা প্রশাসন ,আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বেনাপোল পৌর সভা,পুলিশ বিজিবি,বন্দর ও কাস্টমস কতৃপক্ষ।

এ দিকে যশোর-১ শার্শা আসনের  জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন  শার্শায় বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান 

বেনাপোল কাগজপুকুর স্মৃতি সৌধে শ্রদ্ধা শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল পোটর্ থানার ওসি অপূর্ব হাসান।  অনুষ্ঠানের শুরুতে সকালে কয়েক হাজার শিক্ষার্থী র‌্যালী করে বেনাপোল বলফিল্ডে  পৌর সভার কুচকাওয়াজে অংশ গ্রহন করেন।

এমই/নাসির