যক্ষা প্রতিরোধে ভিটামিন ‘এ’ এর ভূমিকা পেয়েছে লস অ্যাঞ্জেলসের ক্যালিফোনিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
সম্প্রতি ইমিউনোলজির একটি জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে।
গবেষণাপ্রধান ফিলিপ লিউ জানান , ভিটামিন ‘এ’-তে যে পুষ্টিগত উপাদান রয়েছে, তা শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সক্ষম। বিভিন্ন সংক্রমণের মতো এটি টিউবারকুলোসিস বা টিবি রোগ প্রতিরোধেও সক্ষম।
ভিটামিন ‘এ’-তে উপস্থিত পুষ্টিগত উপাদান ও কিছু নির্দিষ্ট জিন রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সাহায্য করে এবং কমিয়ে দেয় যক্ষ্মা আক্রান্ত কোষগুলোতে কোলেস্টেরলের মাত্রা। পরীক্ষা করে এই সিদ্ধান্ত দিয়েছেন লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
তিনি আরও জানান, যে কোষে যক্ষ্মা রয়েছে সেখানে যদি কোলেস্টেরলের মাত্রা কম করা যায়, তবে এই রোগ প্রতিরোধে রোগপ্রতিরোধক ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায়।
ভিটামিন ‘এ’ মূলত শরীরে নিষ্ক্রিয় রূপে প্রবাহিত হয়, যার নাম রেটিনল। শরীরের সমস্ত পুষ্টির সক্রিয় রূপ রেটিনল অ্যাসিডে পরিণত হয় এবং এই অ্যাসিডই রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় করে।
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
জাতীয়
যক্ষা প্রতিরোধে ভিটামিন এ
যক্ষা প্রতিরোধে ভিটামিন ‘এ’ এর ভূমিকা পেয়েছে লস অ্যাঞ্জেলসের ক্যালিফোনিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সম্প্রতি ইমিউনোলজির একটি জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণাপ্রধান ফিলিপ লিউ জানান , ভিটামিন ‘এ’-তে যে পুষ্টিগত উপাদান রয়েছে, তা শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সক্ষম। বিভিন্ন সংক্রমণের মতো এটি টিউবারকুলোসিস বা টিবি রোগ প্রতিরোধেও সক্ষম।





