রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ড ৯ নম্বর গেটের সামনে সড়ক দুর্ঘটনায় দুই এসআই জয়নাল আবেদীন ও আতাউর রহমান আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত জয়নাল জানান, বিজয় দিবসে বিশেষ ডিউটি করার জন্য ভোরে তারা বের হন। জাতীয় প্যারেড গ্রাউন্ডের ৯ নম্বর গেটের সামনে এলে একটি দূতাবাসের গাড়ি তাদের চাপা দেয়। এতে দুইজনেই আহত হন।

আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপ্যাডিক হাসপাতাল) নেয়া হয়।

কেএইচ