লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি নুর মোহাম্মদ ও সদস্য আমির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ভোরে তোরাবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা ও নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ