দিনাজপুরের বিরল উপজেলায় ২ ছেলের মধ্যকার মারপিট ঠেকাতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম নুরী বেগম (৫০)। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বিরল উপজেলার শহরগ্রাম নরসিংপাড়া গ্রামের খতিব উদ্দীনের ৩ ছেলে। মোজাম্মেল হক, নুরল ও দেলোয়ার ওরফে দেলো। এদের মধ্যে নুরল ও দেলো নামে ২ ভাইয়ের মধ্যে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ কথাকাটাকাটির এক পর্যায়ে মারপিট শুরু হয়।

এ সময় মা নুরী বেগম ছেলেদের মারপিট থামাতে যান। এক পর্যায়ে ছেলেদের লাঠির আঘাত লাগে তার মাথায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যায়।

বিরল থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল হাই সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে।

তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে নিহতের ২ ছেলে পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ