বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, দেশের পাঁচটি বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

আজ (১১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. নূরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে এই কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী।

শাহজাহান কামাল আরও বলেন, পরিত্যক্ত বিমানবন্দরগুলো হচ্ছে- ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, শমসেরনগর বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর ও কুমিল্লা বিমানবন্দর।

পড়ে থাকা বিমানবন্দরের মধ্যে ৩ টি চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে। তবে তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান বিমানমন্ত্রী। 

এমবি