মাগুরা পৌরসভা অফিস ভবনের সার্ভেয়ার কক্ষে শনিবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র।
মাগুরা পৌর মেয়র ইকবাল আকতার খান কাফুর জানান, ‘কে বা কারা নাশকতা সৃষ্টির লক্ষে পৌর অফিস ভবনের ২নং প্রাইমারী স্কুলের রাস্তা সংলগ্ন নিচতলার জানালা দিয়ে সার্ভেয়ার আব্দুল আজিজ শাহিনের কক্ষে অগ্নিসংযোগ করে। এতে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে গেছে।’
মাগুরা ফায়ার স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান জানান, ‘দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগা রুমের মধ্যে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, মেয়রের সঙ্গে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন নিয়ে বিরোধের সূত্র ধরে এ ঘটনা ঘটেছে কিনা, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’
এএইচ





