রাজধানীর শাহ আলী থানা এলাকায় লাকী আকতার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে ওই এলাকার ছয় নম্বর সড়কের নয় নম্বর বাড়িতে নিজ শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত লাকীর স্বামীর নাম জহির মিয়া। তিনি বর্তমানে পলাতক আছেন।

শাহ আলী থানার এসআই আবু বকর সিদ্দিক জানান, দুপুরে খবর পেয়ে ওই বাসার দরজা ভেঙে ফ্যানে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এমকে