রৈরী আবহাওয়ায় পর্যটক না আসায় মন্দার মুখে পড়েছে বিশ্বের সব থেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের পর্যটন শিল্প। অলস সময় পার করছে সৈকত কেন্দ্রিক জীবন জীবিকার মানুষ।  সমুদ্র ছাড়া এখানকার বিনোদনের কোন মাত্রা যোগ না হওয়ায় কক্সবাজার এখন প্রায় পর্যটক শূন্য। ক্ষতি পোশাতে না পেরে চলছে কর্মী ছাটাঁই।

সৈকত কেন্দ্রিক যাদের জীবিকা পর্যটকের অভাবে তা বন্ধ হয়ে আছে। একজন ব্যাবসায়ী বলেন, পর্যটক না থাকায় আমাদেরকে লোকশান গুনতে হচ্ছে আর তাই হোটেল মোটেল গুলোতে কর্মরত অনেক শ্রমিক ছাঁটায় করতে হচ্ছে ।

এছাড়াও রয়েছে ক্যামেরাম্যান, বাইক চালক, স্পীডবোর্ড চালক, সামুক ঝিনুকের কারিগরসহ আরো সৈকত কেন্দ্রিক নানা জীবিকার মানুষ পার করছে বেকার জীবনযাপন। স্থানীয়দের একজন বলেন, আবহাওয়া ভালো না থাকার কারণে লোকজন আসছেনা। সে জন্যে আমাদেরকে এখন বসে থাকতে হচ্ছে।

তবে বর্ষায় উত্তাল সাগর দেখতে আসা হাতে গোনা দুই-একজন পর্যটক পাওয়া গেলে তারা বলছেন, একেক মৌসুমে সাগর দেখতে একেক রকম মজা। যথাযথ প্রচারণার অভাবে পর্যটক আসছেনা। একজন বলেন, এখানে যদি আমাদের ঐতিহ্যগুলো তুলে ধরার মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাবস্থা করা যায়, ভলোভাবে প্রচারণা করা যায় তবে পর্যটক আসবে।

ব্যবসায়ীরা বলছেন, পর্যটকের জন্যে এখন তাদের কুরবানীর ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততোদিনে ঘাড়ে পরবে শতকোটি টাকার লোকশান। 

ইমন