করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯৮৩ জন।

একই দিনে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৫৯ জন। এ নিয়ে মোট করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ রোগীর সংখ্যা ১ হাজার ৮৮৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জন।

মঙ্গলবার (০৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা স্বাক্ষরিত (করোনাবিষয়ক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে চারজন এবং ময়মনসিংহে বিভাগে দুইজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৭ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ একজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন ও ষাটোর্ধ্ব ৮ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৩টি ল্যাবরেটরি থেকে ১৪ হাজার ৭৩২টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৭৫ হাজার ৭৬৩ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৮০ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৩৭ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৯২ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এমবি