সাভারের আশুলিয়ায় অতিরিক্ত মদ পানে মাসুদুর রহমান খাঁন নামে এক ইট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাসুদ আশুলিয়ার কুমকুমারী এলাকার ঈদ্রিস খানের ছেলে।
ঈদ্রিস খান জানান, মাসুদ রোববার সারা রাত বাসায় ফেরেনি। পরে খোঁজ নিয়ে জানা যায়, কুমকুমারী এলাকার হোটেল ব্যবসায়ী মতিনের বাড়িতে সারা রাত মদ পান করে মাসুদ।
অতিরিক্ত মদ পান করায় সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মাসুদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ব্যবসায়ীক বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার পার্টনাররা অতিরিক্ত মদ পান করায়।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এআর





