লক্ষ্মীপুর আদালত এলাকা থেকে জামায়াতের ৩ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার বিকাল ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার জামায়াত নেতারা হলেন- লক্ষ্মীপুর পৌর ৬নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম সুমন (৩৩), লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ জামাল উদ্দিন (৩৪) ও লক্ষ্মীপুর শহর শিবিরের সাবেক সভাপতি জামায়াত নেতা আবদুল আওয়াল রাসেল (৩৩)।
জানা যায়, মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুর শহর জামায়াতের দপ্তর সম্পাদক ওমর ফারুক গ্রেফতার হন। বুধবার দুপুরে তাকে আদালতে আনা হয়। ওই জামায়াত নেতাকে আদালতে দেখতে গিয়ে ফেরার পথে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।
ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, তাদের বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতাসৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





