ভোলার দৌলতখানের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা সত্ত্বেও জাটকা ইলিশ ধরায় অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করা হয়েছে।
রোববার মেঘনার কয়েকটি পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৯ হাজার মিলি অবৈধ জাল ও ৩০ কেজি জাটকা ইলিশসহ ৩টি ট্রলার জব্দ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন মোহাম¥দ জিল্লুর রহমান (রিগেন) বলেন, আটককৃত ১৮ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকা ইলিশগুলো এতিম খানায় বিতরণ করা হয়েছে।
শাহীন/জেড





