সাভারে রানা প্লাজার ভবন ধসের ১৬ মাস পারও ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে মানুষের শরীরের হাড় ও বিভিন্ন দেহাবশেষ।
রোববার দুপুরে স্থানীয় পথশিশুরা ভবন ধসের পেছনে রাখা ধ্বংসস্তূপে লোহা কুড়াতে এসে ওইসব হাড় ও শরীরের দেহাবশেষ খুঁজে পায়। খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এসময় উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করে জানায়, রানা প্লাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রায়ই মানুষের হাড়, মাথার খুলি ও শরীরের বিভিন্ন দেহাবশেষ পাওয়া যাচ্ছে। এনিয়ে একাধিকবার বলা হলেও এখন পর্যন্ত নতুন করে উদ্ধার শুরুর কোনো উদ্যোগ নেয়া হয়নি।
এলাকাবাসী অবিলম্বে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালিয়ে সব হাড় ও খুলির ডিএনএ টেস্টের দাবিও জানায়।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





