নির্বাচনি প্রচারণায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেটের আলিয়া মাদরাসা মাঠের জনসভায় এসে পৌঁছেছেন।

শনিবার (২২ ডিসেম্বর) বেলা ৩টা ১২মিনিটে তিনি সমাবেশস্থলে প্রবেশ করেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ১১টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য সার্কিট হাউজে অবস্থান করেন। সেখানে বিশ্রাম নিয়ে জনসভায় যোগ দেন।

এএস