দিনাজপুরের বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের লটকুমারী এলাকায় নদী থেকে প্রতিবন্ধী লাভলী খাতুন (২০) নামের এক যুবতির মরদেহ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।

রবিবার (৯ জুলাই) সকাল ৭ টার সময় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লাভলী খাতুন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পাঠানগঞ্জ গ্রামের বাবুল হোসেনের মেয়ে।

বিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই সুলতান হোসেন জানান, লাভলী খাতুন গত ৭ তারিখ থেকে নিখোঁজ ছিল। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রবিবার সকাল ৭ টার সময় উপজেলার খাঁনপুর ইউনিয়নের লটকুমারি এলাকাবাসী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়।

সামিউল/এমই