নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাঁকা গ্রামে রাস্তার পাশে জহুরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার বাঁকা গ্রামে রাস্তার পাশে ওই যুবকের মরদেহ পড়ে ছিল।সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, জহুরুল ইসলামকে হত্যা করে এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমই