গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরে বাবা-মাকে নির্যাতনের অপরাধে মো. ফখরুল ইসলাম মিলু (৩৭) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম এ নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ফখরুল ইসলাম মিলু সুন্দরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত।তিনি পৌর শহরের ২নং ওয়ার্ডের বামনচল গ্রামের শাহজাহান মিয়া ওরফে মন্টুর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল আলম জানান, ফখরুল দীর্ঘদিন ধরে তার বাবা-মায়ের ওপর নির্যাতন করে আসছিলেন। এতে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা একটি লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন ক জানান, ফখরুলকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হওয়ছে।
এআই





