রংপুরে বিএনপি ও জামায়াতের ছয় কর্মীসহ ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর মো. সেলিম জানান, কোতয়ালী থানা পুলিশের অভিযানে বিএনপির ২জন ও জামায়াতের একজন, বদরগঞ্জে বিএনপির ২জন ও মিঠাপুকুরে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত বিএনপি ও জামায়াতের এ সব কর্মীর বিরুদ্ধে নাশকতার ও ভাংচুরের অভিযোগ রয়েছে।
এদিকে একই সময়ে জেলায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে অন্যান্য মামলায় জরিত থাকার অভিযোগে জেলা পুলিশ ৩৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
এসএইচ





