মিঠাপুকুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী সিনথিয়া (৬) ও শিশু শ্রেণির ছাত্র নাজমুল (৪) নামে দুই শিশুর বিদ্যুৎস্পৃষ্টের পর ঘটনাস্থলে মৃত্যু বরণ করেছে। দুজনই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

শুক্রবার বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের দূর্গামতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির জানান, বিদ্যুৎস্পৃষ্টের পর ঘটনাস্থলে পরিদর্শনে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার বিকালে সিনথিয়া ও নাজমুল স্থানীয় একটি মুরগির খামারে খেলতে খেলতে বৈদ্যুতিক নেটের সঙ্গে স্পৃষ্ট হয়ে দু’জনই ঘটনাস্থলে মারা যায়।

সিনথিয়ার বাবা সেরুল ইসলাম বলেন, শেয়াল ধরার জন্য খামারের নেটে বিদ্যুৎ প্রবাহ চালু রাখা ছিলো। সেই নেটের সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনে মারা গেছে।

 

এমআইএস