কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে রেটিনা গ্রুপের উদ্যোগে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান মা. হাবিবুর রহমান।
এসময় তিনি বলেন, আমাদের এই কুড়িগ্রাম জেলার মানুষ আজ অসহায়। বন্যায় প্রতিনিয়ত ক্ষতির মোকাবেলা করে চলতে হচ্ছে এই কুড়িগ্রাম বাসীকে। বন্যার কারণে আমাদের অনেক আবাদি জমি নষ্ট হচ্ছে। ফলে আমাদের পিতা মাতারা আজ অসহায় হয়ে পড়েছেন।বিনা চিকিৎসার কারণে অনেকে মৃত্যুর মুখে পতিত হয়েছেন।
ভাইচ-চেয়ারম্যান আরো বলেন, আমাদের সকলের উচিত আমাদের এই ভাইদের পাশে দাড়াঁনো। তিনি বলেন,আমাদের হিম্মত হারানো যাবে না। আমাদের ধৈর্য্য ধারণ করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে।
ঢাকা জোনের মহাপরিচালক তুহিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাড. ইয়াছিন আলী সরকার, কুড়িগ্রাম ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের জেলা সভাপতি রাশেদুল ইসলাম রোমান ছাত্রকল্যাণ জেলা সেক্রেটারি সহিদুল ইসলাম রেটিনার সমাজসেবা সম্পাদক মোজাক্কের হোসেন প্রমুখ।
এসময় তারা কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা, মোগলবাছা, যাত্রাপুর পাচগাছি, উলিপুর ও চিলমারি উপজেলার দুইশতাধিক বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা প্রদান করেন।
এআর





