রাজধানীর বনশ্রীতে রবরব পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪/৫ জনের একটি দল রবরব পরিবহনের গাড়িতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন বৃহস্পতিবার।
জেএ





