কর্মব্যস্ত নাগরিক জীবনে ঘুরাফেরার সুযোগ মিলে খুবই কম। ঈদের বন্ধে যখন সেই সুযোগ এসেছে তখন পছন্দের স্থানে ঘুরতে পরিবারের সদস্যদের নিয়ে বেড়িয়ে যান অনেকেই। আর ঘুরে বেড়ানোর পছন্দের স্থান হিসেবে পর্যটকদের কাছে আকর্ষণীয় ছিল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান। এবারের ঈদে রেকর্ড সংখ্যক পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুধু হবিগঞ্জ নয়, বি-বাড়ীয়া, নরসিংদীসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও পর্যটকরা আসছেন এখানে।
সাতছড়ি ব্যবস্থাপনা কমিটি সুত্র জানায়, ঈদের দিনে টিকেট বিক্রি থেকে রাজস্ব আসে ৬৮ হাজার টাকা। পরদিন রাজস্ব আসে ৫০ হাজার টাকা। আগামী কয়েক দিন একইভাবে পর্যটকরা এখানে আসবে বলে ধারনা করছেন কর্মকর্তরা।
সাতছড়িতে প্রাকৃতিক সৌন্দর্য আর পাখ-পাখালির কিচির-মিচির কলরবে সারাদিন কাটে পর্যটকদের। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে তাদেরকে।দোলনায় চড়া ছাড়াও খেলাধুলায়ও মেতে উঠেন তারা।
পর্যটকদের আগমনে এ উদ্যানে রীতিমত মেলা বসে। গাড়িতে করে আনন্দ আর হৈ হুল্লুড়ে মেতে উঠেন পর্যটকরা। পর্যটকদের জন্য প্রশাসন থেকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়। পাশাপাশি আহবান জানানো হয় বণ্যপ্রাণী ও গাছপালা ধ্বংস না করার জন্য।
সাতছড়িতে পর্যটকদের আনাগোনায় কর্তৃপক্ষ আনন্দিত। এই উদ্যানকে আরও পর্যটক বান্ধব হিসাবে গড়ে তোলার দাবি জানিয়েছেন পর্যটকরা।
এদিকে সাতছড়ি ছাড়াও ছন্ডি চা বাগান এবং হবিগঞ্জের ভাটি এলাকাতে নৌকা ভ্রমনেও ব্যস্ত ছিলেন পর্যটকরা।
ঢাকা, ৩০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





