২০৩০ সালের মধ্যে সামগ্রিক দারিদ্র্যের হার আরো ১৫% বেড়ে যাবার সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবেই বাংলাদেশে এ দারিদ্র বৃদ্ধি পাবে। সমুদ্র স্ফীতিজনিত লবণাক্ততা এবং তাপামাত্রার ঊর্ধ্বগতির ফলে ২০৫০ সালের মধ্যে ধান এবং গমের উৎপাদন যথাক্রমে ৮% এবং ৩২% হ্রাস পেতে পারে।
বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশে জলবায়ু অর্থায়ন ও সুশাসন : প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রতিবেদন তুলে ধরেন জলবায়ু অর্থায়ন ও সুশাসন চ্যালেঞ্জ-এর সমন্বয়ক মো: জাকির হোসেন খান।
টিআইবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান প্রমুখ।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)// এসআর