পুলিশের গুলিতে সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত সোহেল ছিনতাইকারী দলের সদস্য।

যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর জানান, রাতে দু'জন ছিনতাইকারী এক পথচারীকে ধরলে তিনি চিৎকার করেন।

এসময় পুলিশ ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে।  পুলিশও আত্মরক্ষার্থে গুলি করলে সোহেল এবং রাজীব নামে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন।

আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর সোহেল মারা যান।  রাজীবের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে বলে ওসি দাবি করেন।

এআর